A dam exploded in Laos, causing massive flooding and deaths for thousands downstream. While this is just one example of the problems caused by badly planned dams… mais 11 palavras
Etiquetas » Disaster
29 February 2016, Monday – Leap day
The Federal government wants to amend the Civil Aviation Act on the recommendation of the task force appointed by Transport Minister Dobrindt. In future, random pilot checks for alcohol, drugs and medication will be mandatory for the safety of passengers. mais 557 palavras
Middletown 1
In mid-April, the team returned to Sacramento for transition and then moved onto our final project. Before we left, the team changed again. For this round, three teammates—Angel, Ben, and Kim—joined a composite team and were working at a summer camp elsewhere. mais 1.445 palavras
Overwhelming
Reblog from Saturday, March 12, 2016
(photo credits unknown) Overwhelming. That was the one word circling around my oldest daughter’s texts like a revolving cylinder door–the one word describing very raw emotion. mais 1.159 palavras
সৃজনের দেশ - কাল (৩)
ভোর সকালের আলোয় মিশে যেতে থাকে । সৃজনের মনটা উদাস হয়ে যায় । একসময় ব্রিটিশ অধীনস্থ শক্তি যেভাবে এদেশের প্রাকৃতিক সম্পদ লুঠ ও মানুষকে উৎখাত করেছে তার নিজ ভূমি থেকে আর এখন যেভাবে স্বাধীন দেশের মালিকদের সাম্রাজ্য বিস্তার প্রকৃতিকে লুঠের নক্সা এঁকে চলেছে তার মধ্যে কোন পার্থক্য সে দেখতে পেলোনা । সামনের শৈলমালার সবুজের অসহায়তা তাকে শ্বাসরুদ্ধ করে তুলছে । আরও গভীরে এই প্রকৃতিকে , ঠুড়্গা নদীকে সে দেখবে , চিনবে ঠিক করলো ।
দিনের প্রস্ফুটিত আলোয় সবুজ শৈলমালা পাখিদের কলতানে জেগে ওঠে । সম্বিত ফেরে সৃজনের , আর একটি দিনের শুরু । বাড়িতে মা’কে ফোন করে তার সুস্থ থাকার খবর দেয়, কবে ফিরবে কিছু বলে না । তারপর জঙ্গলের চটি পথ ধরে মূল রাস্তায় চলে আসে । সামনে কিছুটা এগিয়েই চায়ের দোকান । সকালের চা খেয়ে পকেট থেকে বিড়িটা বারকরে ধরায় । সামনের বেঞ্চে বসে আছে তার মতোই কিছু বাইরের মানুষ জন , এখানে যারা ঘুরতে এসেছেন । সেও একরকম তাইই । বুঝতে পারে এখানকার মানুষজন বাইরের লোক দেখে অভ্যস্ত এই সময়গুলোতে । তার লক্ষ্য গেল পাশে বসা এক যুবকের দিকে । দোহারা চেহারা , কালো গড়নে অকৃত্রিম চোখের ভাষা । মলিন অথচ পরিষ্কার গেঞ্জি , ফুলপ্যান্ট পড়া বছর ঊনিশের যুবকটিকে দেখলেই বন্ধুসুলভ মনে হয় । সেও ওই দোকান থেকে চা নিয়ে খাচ্ছিলো আর ওদের ভাষায় কি যেন বলছিলো স্মিত মুখে । কিছুটা উপযাচক হয়েই সৃজন তার সাথে আলাপ করলো । ‘কি ভাই , তোমার কি এখানেই বাড়ি ? ‘ ছেলেটি মুখের স্বাভাবিক হাসি টা বজায় রেখে বললো , ‘এখান থেকে কিছুটা দূরে বাড়ি , আমি এইখানে কাজ করি । আপনি কি বেড়াতে এসেছেন ? ‘
সৃজন : হ্যাঁ , বেড়াতে । তুমি আমাকে দাদা বলতে পারো । তোমার নাম কি ভাই ? কি কাজ করো ?
সে বললো , ‘ আমার নাম কৃষ্ণ সোরেন । এই রাস্তা ধরে একটু আগালেই দুটা বাঁক পরে নিরালা হোটেল আছে । ওখানে কাজ করি । কালকে অনেক টুরিস্ট লোক ছিলো তাই বেশি খাটা-খাটনি ছিলো । আজকে অনেকে বেরিয়ে গেছে ভোর ভোর । আজকে আমার ছুটি ।’
সৃজন : বেশ তো । আমারও যে এখন একটা ঘর চাই । তোমার ওখানে কোন ঘরের বন্দোবস্ত হবে ?
কৃষ্ণ : হ্যাঁ দাদা , হয়ে যাবে । আজতো ফাঁকা হয়েছে । আমিই নিয়ে যাচ্ছি চলেন । ওখান থেকে ঘরে চলে যাবো।
সৃজন : তুমি তো বাড়ি যাবে বলছো , আজকে আর কাজ নেই তোমার ?
কৃষ্ণ : না , কোন কাজ নেই ।
সৃ :তবে আমায় একটু ঘোরাতে পারবে ? তোমাদের ঠুড়্গা নদীর কাছে নিয়ে যেতে পারবে ?
কৃষ্ণ : সে কোন ব্যাপার নেই । হয়ে যাবে । হোটেলে গিয়ে ব্যাগ পত্রর রাখুন আর বেরোলে খুব জলদি বেরোতে হবে। পথ অনেকটা । গাড়ি না পেলে হেঁটেই যেতে হবে ।
সৃজন ওর সাথে হোটেলে এসে একটা সস্তার ঘর নিয়ে ১৫মিনিটের মধ্যে ফ্রেস হয়ে নিচে চলে এলো । সামনেই একটা খাবারের দোকানে কচুরী হচ্ছে । সৃজন কৃষ্ণকে খেতে বলায় সে প্রথমটায় রাজী হয় নি । ওকে রাজী করিয়ে দুজনে সেখানে খেয়ে নিলো।
কৃষ্ণ সৃজনকে বললো খেয়ে নিলেন ভালোই হলো , গাড়ি এখন নেই তাই হাঁটতেই হবে । প্রায় ১৫ – ১৬ কিলোমিটার রাস্তা । পরে গাড়ি পেয়ে গেলে চলে যাবো । আমার গ্রাম তেলিয়াভাষা হয়েই যেতে হবে ।
সৃজন দোকান থেকে একটা সিগারেট কিনে ধরালো । পথ চলতে শুরু করলো দুজনে । কৃষ্ণকে প্রথম দেখেই সে বুঝেছিল বেশ আলাপী আর এখানকার মানুষ যেমনটা হয় ঠিক তেমন । সে কৃষ্ণকে জিগ্গাসা করে পড়াশোনা কি করেছে । কৃষ্ণ বলে , ক্লাস টেন পাস করে আর পড়ে নি , কাজে ঢুকে গেছে । বছরের এই সময় আর শীত পড়লেই এই ছোট টিলা পাহাড়ে অনেক পর্যটক আসে । ও পড়ালেখা জানে তাই ঐ হোটেলের অনেক দায়িত্ব ওর উপরেই দিয়ে দেয় হোটেল মালিক । এই কটা দিন একটু বেশি কাজ , নয়তো ফাঁকাই থাকে ।
সৃজন : এই যে তুমি আমাকে নিয়ে যাচ্ছ এতে তোমার অন্য কোন কাজ নষ্ট হবে না তো ?
কৃষ্ণ : না দাদা , ঠিক আছে । আর ঠুড়্গা নদী দেখবেন , ঐ ভরা জঙ্গল দেখবেন , দেখে নিন । আর পরে দেখা মিলবে কিনা কে জানে ! এখন যেমন বামনির উপর ড্যাম হয়েছে তেমনটা হয়ে গেলে তো সব শেষ ।
সৃজন : হ্যাঁ কালকেই একটা লিফলেট দেখলাম , হাইড্রো প্রজেক্ট হবে । এই গাছ পালা সব কাটা পড়বে । মনটা সেই থেকে …. কথা শেষ করবার আগেই কৃষ্ণ বলে উঠলো , ‘ ঐ তো আপনি জানেন তবে , ঐ যে বামনির উপরের ড্যাম , যেখানে সবাই ঘুরতে এসে ফটো তোলে, তারা বুঝতেই পারে না ওখানে কি গভীর জঙ্গল ছিলো । কতো লাখ গাছ কাটা গেছে । মানুষ, পশুদের উৎখাত হতে হয়েছে । সরকার অনেক কথা বলে । কথা দেয় এটা দেবে , ওটা দেবে কিন্তু কথা মতো কিচ্ছুই করে না । বিনামূল্যে কারেন্ট টা দেবে বলেছিল তাও তো দেয় না । আর প্রকৃতির ধ্বংসলীলা করে বসে থাকে । ওখানে যে হাতির দলটা থাকতো তারা আজ এই ঠুড়্গা নদীর কিনারের জঙ্গলে থাকে । মাঝে মাঝে গ্রামে বের হয় । উৎপাত করে । ওই পশুগুলোর কি দোষ ! ওরাই বা যাবে কোথায় । থাকা , খাবার যায়গা ওদেরও তো এই জঙ্গলটুকুই । সরকার মানুষকে কিছু টাকা ক্ষতিপুরন দিলেও সে আর কদিন থাকে । আমাদের এই জমি , জঙ্গল , নদীই সব । এই প্রকৃতির সবকিছুই আদিবাসীদের জীবনে বেঁচে থাকার রসদ যোগায় এক পুরুষ থেকে আর এক পুরুষে । নদীর ওই জলে আবাদ হয় মাছ পাওয়া যায় । শুধু এই জঙ্গল তো নয় চাষের জমি গুলো , ঘর বাড়ি আবার যাবে এই প্রজেক্ট হলে । আমরা সেভাবে কিছুই জানতাম না , কিন্তু এখন জানছি প্রজেক্ট হবে …..
ক্রমশ …
লিখেছেন সুরজিত চক্রবর্তী
পেশায় সত্যিকারের বই বিক্রি করেন, নেশায় প্রকৃতিকর্মী
"Get Ready! Stand Up And Tell Them!"
17 “As for you, get ready! Stand up and tell them everything that I’ve commanded you.
– Jeremiah 1:17a ISV
God had just told Jeremiah to go and tell the rulers and the people of Jerusalem that the city would soon be overrun with armies from the north. mais 322 palavras
Health Safety Following a Flood
Cleaning up after a flood can pose health risks. You and your family should wait to re-enter your home until professionals tell you it is safe, with no structural, electrical or other hazards that may have occurred during the event. mais 216 palavras